ইউরোপে করোনাভাইরাস মহামারি দেখে বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির গুরুতর লক্ষণ দেখা না গেলেও সংক্রমিত ব্যক্তিরা এটি সহজেই ছড়াতে পারে। করোনাভাইরাসের প্রথম উপসর্গ টের পেতে ৫ থেকে ১০ দিন পর্যন্ত লেগে যেতে পারে। তাই যাঁদের করোনাভাইরাস একেবারে প্রাথমিক ধাপে, তাঁদেরও কোনো জনসমাগমস্থলে যাওয়া উচিত নয়। এতে তাঁরা অন্যদের জন্য ঝুঁকি তৈরি করেন।
নেদারল্যান্ডসের রটারড্যামের ইরেসমাস মেডিকেল সেন্টারে ভাইরাসবিজ্ঞান বিভাগের প্রধান মেরিওন কোওপম্যানস বলেন, ‘এই সংক্রমণে আমরা ওপরের শ্বাসনালিতে অত্যন্ত উচ্চমাত্রার ভাইরাস দেখতে পাই। বিশেষ করে নাক ও গলায় প্রচুর ভাইরাস থাকে। ভাইরাসের উচ্চ মাত্রার অর্থ তা অন্যকে সংক্রমিত করতে পারে। যে মুহূর্তে আপনি হাঁচি শুরু করেন, আপনার কাশি শুরু হয়।’
কোওপম্যানস বলেন, রোগের এই উদীয়মান চিত্রটি কেন ভাইরাসটি এত তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছে, তা বোঝাতে সহায়তা করতে পারে। চীন থেকে করা গবেষণা দেখায় যে প্রথম লক্ষণগুলো প্রকাশে ৫ বা ১০ দিন সময় লাগতে পারে। এই রোগের প্রাথমিক পর্যায়ে যাঁরা থাকেন, তাঁরা সম্ভাব্য ঝুঁকি নিয়ে প্রকাশ্যে চলতে থাকেন। এমনকি লক্ষণ দেখা দিতে শুরু করলে এগুলো ঠান্ডা আর ফ্লুর মতোই অস্পষ্ট হতে পারে। চীন থেকে পাওয়া অন্যান্য গবেষণায় দেখা গেছে, কেউ কেউ কখনো লক্ষণ কিছুই টের পায় না। এ কারণেই নীতিটিকে কেস সন্ধান ও সংক্রমিত ব্যক্তিকে শনাক্ত করা অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে ওঠে।
কোওপম্যানস বলেছেন, নেদারল্যান্ডসে রোগের ওপর নজরদারি চালানোর চেষ্টা করার সময় তাঁর এ উপলব্ধি হয়েছে। অন্যান্য অনেক দেশের মতো নেদারল্যান্ডসে শুধু বিদেশ ভ্রমণের ইতিহাস আছে, এমন রোগীদের পরীক্ষা করা হয়েছিল। কিন্তু যখন কয়েকটি শনাক্তবিহীন ঘটনা দেশের মধ্যে ঘটে গেল, তখন তাঁর দল পরিকল্পনা পরিবর্তন করে ফেলল। তাঁরা তখন স্বাস্থ্যকর্মীদের পরীক্ষা করা শুরু করলেন। অনেকেই এ সময় মৃদু অসুস্থ এবং অত্যন্ত সংক্রামক ছিলেন।
নেদারল্যান্ডসের ওই বিশেষজ্ঞ বলেন, ‘মানুষ মৃদু উপসর্গের কথা বলতে পারেন, কেবল কাশি বা গলাব্যথা করতে পারে। কিন্তু তাঁদের কাছে প্রচুর ভাইরাস থাকতে পারে।’


0 Comments