সব চিড়িয়াখানা, ইকোপার্ক ও উদ্যান বন্ধ।



করোনাভাইরাসের বিস্তার রোধে আজ শুক্রবার থেকে জাতীয় চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। ৩১ মার্চ পর্যন্ত ঢাকার মিরপুরে অবস্থিত ওই জাতীয় চিড়িয়াখানাটি বন্ধ থাকবে। আর পর্যটকদের জন্য দেশের জাতীয় উদ্যান ও ইকোপার্কের সবগুলো বন্ধ ঘোষণা করেছে বন বিভাগ। করোনাভাইরাস সংক্রামক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তা বন্ধ থাকবে বলে জানিয়েছে বন অধিদপ্তর।

আজ শুক্রবার মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম চিড়িয়াখানা বন্ধের জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে নির্দেশ দেন। আজ চিড়িয়াখানা বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

Post a Comment

0 Comments