হোম কোয়ারেন্টিনে থাকা অস্ট্রেলিয়াপ্রবাসী ব্যক্তির বাড়ির সামনে উৎসুক মানুষের ভিড়।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার একটি এলাকায় হোম কোয়ারেন্টিনে থাকা অস্ট্রেলিয়াপ্রবাসী এক ব্যক্তিকে দেখতে উৎসুক মানুষ ভিড় জমিয়েছেন। গতকাল বৃহস্পতিবার ওই প্রবাসীর বাড়ির সামনে স্বজন ও এলাকাবাসী তাঁকে দেখতে ভিড় করেন। আজ শুক্রবারও বাড়ির সামনে কৌতূহলী মানুষকে ঘোরাফেরা করতে দেখা যায়।
ওই প্রবাসীর পরিবার ও প্রতিবেশী সূত্রে জানা যায়, দুই-তিন দিন আগে অস্ট্রেলিয়াপ্রবাসী ওই ব্যক্তি বাড়িতে আসেন। বাড়িতে আসার পর থেকে করোনাভাইরাস বিষয়ে সতর্কতার জন্য স্বেচ্ছায় তিনি হোম কোয়ারেন্টিনে থাকতে শুরু করেন। এই খবর পেয়ে তাঁর আত্মীয়স্বজন থেকে শুরু করে প্রতিবেশীরা তাঁকে দেখতে আসা শুরু করেন। একপর্যায়ে তাঁকে দেখতে উৎসুক মানুষের ভিড় পড়ে যায়। তাঁর দেখা না পেয়ে উৎসুক জনতা অনেকে বাড়ির পাশে অপেক্ষা করেন। কেউ কেউ বাড়ির বাইরে থেকে উঁকি দিয়ে তাঁকে দেখার চেষ্টা করেন।


0 Comments