আইপিএল পিছিয়ে যাওয়ায় ভাবনায় পড়েছে মাঠের ভেতর ও বাইরের স্পনসর প্রতিষ্ঠানগুলো
আইপিএল নিয়ে বেশ বিপাকেই পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। করোনাভাইরাস আতঙ্কে ১৫ এপ্রিল পর্যন্ত পেছানো হয়েছে আইপিএল। এখন এ টুর্নামেন্ট কবে শুরু হবে সে নিশ্চয়তা নেই। কেউ বলছেন কাট-ছাঁট করে হতে পারে। স্পনসর প্রতিষ্ঠান এবং দলগুলো তাতে নিমরাজি। কাট-ছাঁট করে আইপিএল আয়োজন করা হলে তাদের আয়ে ভাটা পড়বে। শনিবার বিসিসিআই ও ফ্র্যাঞ্চাইজি দল মালিকদের বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। সংবাদমাধ্যম জানিয়েছে জুলাই-সেপ্টেম্বরের দিকে ভারতে না হলে বিদেশের মাটিতে, এমনকি তারকা ক্রিকেটারের উপস্থিতি কম থাকলেও আইপিএলের পুরো সংস্করণই খেলানো হতে পারে।
কিন্তু যদি কাট-ছাঁট করে খেলানো হয় আইপিএল? তখন লগ্নিকৃত অর্থ থেকে কতটুকু উঠে আসবে সে নিয়ে চিন্তায় পড়েছে স্পনসর প্রতিষ্ঠানগুলো। ‘ইকোনমিক টাইমস’-এর ভাষায়, এটি আইপিএল স্পনসরদের ১২০০ কোটি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৭৫ কোটি টাকা) রুপির প্রশ্ন।
এই ১২০০ কোটি রুপির মধ্যে মাঠে ৬০০ কোটি রুপি লগ্নি করেছে স্পনসর প্রতিষ্ঠানগুলো। বাকি ৫০০ কোটি রুপি টিম স্পনসর। ইকোনমিক টাইমস জানিয়েছে, আইপিএলের পুরো সংস্করণ মাঠে না গড়ালে কিংবা দর্শকহীন মাঠে খেলা অনুষ্ঠিত হলে চুক্তি নতুন করে করার কথা ভাবছে স্পনসর প্রতিষ্ঠানগুলো। এপিএসি-র প্রধান নির্বাহী আশীষ ভাসিন বলেন, ‘আইপিএল নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় মাঠের স্পনসরে এর প্রভাব পড়বে এবং সবাই নতুন করে চুক্তির কথা ভাবছে—যদি খেলাগুলো দর্শকহীন এবং কয়েকটি ভেন্যুতে অনুষ্ঠিত হয়।’
কোকা-কোলা, আমাজন, ভিভো, ফোনপে-র মতো বড় প্রতিষ্ঠানগুলো আইপিএলে প্রচুর অর্থ লগ্নি করেছে। এসব প্রতিষ্ঠানের প্রত্যেকে আইপিএল স্পনসর থেকে ৫০০ কোটি রুপি করে তুলে নেওয়ার অঙ্ক কষেছে এত দিন। আইপিজি মিডিয়াব্র্যান্ডসের প্রধান নির্বাহী শশী সিনহা বলেন, ‘লোকসানের সঠিক অঙ্ক এখনই পরিমাপ করা কঠিন। দর্শকহীন মাঠে খেলা হলে দল ও মাঠের স্পনসর টিভিতে দেখবেন তারা। স্টেডিয়ামের ভেতরে সাড়া থাকবে না, তাই প্রভাব তো পড়বেই।’
২১৯৯ কোটি রুপি খরচায় আইপিএলে পাঁচ বছরের টাইটেল-স্বত্ব কিনেছে ভিভো। এ ছাড়াও মাঠের স্পনসর প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে টাটা মোটরস, এফবিবি, ড্রিম১১—এদের সবাই এ মৌসুমে ৪০ কোটি রুপি করে দেবে। ২৮ ও ২৩ কোটি রুপি করে দেবে আম্পায়ার পার্টনার পে-টাইম ও স্ট্র্যাটেজিক টাইমআউট পার্টনার সিয়াট। বিসিসিআইয়ের একটি সূত্র বলেছেন, ‘সবাই এখন নতুন কৌশল ঠিক করতে ব্যস্ত। কোনো টিকিট বিক্রি না হলে, মাঠে দর্শক না থাকলে এবং খেলাগুলো শুধু টিভিতে দেখালে বেশ কিছু স্পনসর প্রতিষ্ঠান সরে দাঁড়াতে পারে কিংবা নতুন করে চুক্তির আবেদন করতে পারে।’
The Indian Cricket Board (BCCI) has been very long with the IPL in the field of IPL, and the outside of the field. IPL has been left until 15 April in Khunavovaus. Now the tournament will start. Someone says that cutting-cuts. Sponsor organizations and groups are named in the midstration. If you have been coping and pressing the IPL, they will be released. On Saturday, the BCCI and Franchise Party's own meeting were discussed. The media said that if the presence of the star cricketers, there is less presence of stars, but even the presence of star cricketers in the forest, but even if there is no attempt in the juice-jute in July-September. But if the cutting is cutting, the IPL? Sponsor institutions have been worried about how much it will come from the money. In the 'Economic Times', it is the question of RP in the 1200 million (INDIs of Bangladeshi currency) to 1200 million (INDIOBIRCICIBERS). Sponsor institutions have been covered by 600 crore rupees in the field of 1200 million rupees. The remaining 500 crore rupees Tim Sponsors. The Economic Times said that the spolar institutions are thinking about the new version of the IPL or if the game is held in the field of anti-sponsored fish. APAC's chief executive Ashsh Vasin said, "The unpachteries of the IPL will have its impact on the sponsus of the field and everyone is thinking about the new agreement - if the games are held in anti-visitors and several venues." Local companies like Coca-Cola, Amazon, Vivo, Phoneo, have been published in the IPL. Everyone of these organizations has been able to take 500 crore rupees from IPL sponsors to take away 500 crore rupees. SP, Sinha, chief executive of the IPG media, said, "The right amount of losses is difficult to measure it right now. If you play in the universal field, they will see in the TV and field sponsor on TV. The stadium will not be responded, so the effect will be. "Vivo has bought five-year-title-owneity in the IPL in the IPL cost of $ 1999. In addition, the sponsor of the field is among the Ton the Motors, FBB, Dream11, all of them will make 40 crore rupees in this season. Youmpire of the umpire Partner Pair and Pratata Timeout Partner Seat will be 28 and 23 crores. A source of BCCI said, "Everyone is now busy to fix new strategies. If no tickets are sold, if there is no visitors in the field and the games are just seen on TV, there will be a lot of sponsor organizations, or may apply a new agreement. '



0 Comments