মাশরাফী বিন মোর্ত্তজা।




এক অদম্য প্রতিভা, অদম্য স্পিহা, অদম্য এক শক্তির নাম! লড়াকু মানুষিকতায় পূর্ন, অপ্রতিরোধ্য এক যোদ্ধা চরিত্রের নাম!!

যার জীবনের পরতে পরতে ছড়িয়ে আছে সাহসিকতা, দেশপ্রেম আর অদম্য এক যোদ্ধার প্রতিচ্ছবি। শত ঝড়-ঝাপটা পেরিয়ে লাল সবুজ পতাকার সম্মানটাই যার কাছে মুখ্য!

বাংলাদেশ ক্রিকেটের জীবন্ত কিংবদন্তী তিনি, হ্যামিলনের বাঁশিওয়ালার মতো টাইগার ক্রিকেটের সোনালী দিনের বংশীবাদক তার উপমা!  তিনিই বাংলার ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়ক! 
 
২০০১ সালে তার অভিষেক অতঃপর আজ দীর্ঘ ২০২০ পর্যন্ত তাকে লড়াই করতে হয়েছে লাগাতার। পারি দিতে হয়েছে অনেক দূর্গম পথ! লড়াই করতে হয়েছে নিজের সাথে, লড়াই করেছেন ইঞ্জুরির সাথে।

 তবে, শুরুটা হয়েছিলো দূর্দান্ত। ভয়ংকর গতি নিয়ে এসেছিলেন ক্রিকেটের ধরাধামে! ব্যাটসম্যান নাভিশ্বাস উঠে যেতো!  কিন্তু ভালো আর ভালো থাকেনি, অতি সুখ কপালে থাকেনি! ক্যারিয়ার শুরুর পরই ঘাতক ইঞ্জুরি জেগে উঠলো। বার বার তাকে পিছনে টেনে ধরতে লাগলো। 

তবে, তিনি থামেননি, বরং বার বার নতুন উদ্যমে এগিয়ে যান। এভাবেই এক সময় ইঞ্জুরি এই পর্যায়ে পৌছে যে, দুই হাঁটু মিলিয়ে ৭ বার অপারেশন, দুই অ্যাংকেল মিলিয়ে ১০বার ডাক্তারের ছুরির নিচে নিজেকে সঁপে দিয়েছেন। 

প্রতি ম্যাচ শেষে সিরিঞ্জ দিয়ে টেনে বের করতে হয় হাঁটুতে জমা বিষাক্ত রক্ত-পানি। ঘুম থেকে উঠে সাথে সাথে নামতে পারেন না বিছানা থেকে। হাঁটু দুটি কয়েকবার ভাঁজ ও সোজা করতে হয়। তারপরেই শুরু হয় দিন। স্বাভাবিক মানুষ হয়তো এর পর সোজা হয়ে দাড়াতেও পারতো না কিন্তু তিনি মাশরাফী! এভাবেই লড়ে যান অবিরাম!  

ডাক্তাররা বলেছেন এভাবে ক্রিকেট চালিয়ে গেলে এক সময়ে চিরতরে পঙ্গু হয়ে যাবেন। কিন্তু দমে যাননি, সব শঙ্কা উড়িয়ে দিয়ে নেমে পড়েন বল হাতে। বাঘের মতো ছটে চলা। এ যেন এক অপ্রতিরোধ্য আরব ঘোড়া! 

তাকে রুখতে পারেনি এই বাধা, ইঞ্জুরি পারেনি তার অদম্য মানুষিকতায় পরিবর্তন আনতে।ডাক্তারের কথায় বিন্দুমাত্র কর্ণপাত করেননি, ঘাবড়ে যাননি ! 

ইঞ্জুরি বাধা কে বুড়ো আঙুল দেখিয়ে বললেন, দেশের জন্য পঙ্গুত্ব মেনে নিতেও আমি রাজি৷ আমি লড়েই যাবো অগ্রপানের পথিক হয়ে! 

হ্যাঁ, তিনি পেরেছেন তার প্রতিজ্ঞায় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে থাকতে। সাহস আর অধ্যাবসায়ের সাথে প্রতিজ্ঞার সংমিশ্রণে হয়ে উঠেছেন দৃঢ় এক লড়াকু শক্তি।।

তবে সব কিছুরই একটা শেষ আছে, তাইতো শেষ এসেছে মাশরাফীর জীবনেও! যদিও এখনো ক্রিকেটকে বিদায় বলেন নি ; তবে বিদায় বলেছেন অধিনায়কত্বকে! শেষ হয়েছে কাপ্তান মাশরাফীর পথচলা। আর কখনো টস হাতে দেখা যাবেনা সবার প্রিয় ম্যাশ কে! 

তবে, বাংলার ক্রিকেটের ইতিহাসে তার নাম লিখা থাকবে সোনালী অক্ষরে। এদেশের ক্রিকেট ঐতিহ্যে, তার অবদান অনস্বীকার্য !

তার ত্যাগ-তিতীক্ষা আর দেশের জন্য ভালোবাসা, তাকে করে তুলেছে চিরস্মরণীয়। হয়েছেন ক্রিকেট প্রেমীদের ভালোবাসার একজন,কারো বা হৃদয় স্পন্দন। কারো আদর্শ, কারোই বা অনুপ্রেরণা! 

তবে, সবশেষে -
তিনি বাংলার ক্রিকেটের মুকুটহীন রাজা!

Mashrafi bin Mortaza.
 The name of an invincible genius, an invincible spiha, an invincible force!  The name of a warrior character, full of warlike humanity !!

 The image of a warrior whose love for life is spreading is patriotism, patriotism and indomitable warrior.  Hundreds of storms crossed the red-green flag to honor the chief!

 He is the living legend of Bangladesh cricket, he is the similitude of the golden day of Tiger cricket like the flute of Hamilton!  He is the best captain of Bengal cricket ever!
 
 He made his debut in 25, and today he has had to fight until 2021.  There are many difficult ways to pay!  Have had to fight with yourself, have fought with Injury.

  However, the beginning was tragic.  The momentum of the cricket came with fear!  The batsman would get upset!  But there is no better, no more happiness!  The deadly injuries woke up shortly after the start of his career.  He repeatedly began to pull her back.

 However, he did not stop, but went on to new initiatives again and again.  Thus, at one point the injury reached the point that the operation of the knee two times, the operation of the two ankles, and the neck of the doctor three times, he gave himself.

 At the end of each match, the poisonous blood-water accumulated in the knee is pulled through the syringe.  You can not get out of bed immediately after waking up.  The knees have to fold and straighten a couple of times.  Then the day begins.  Normal man may not be able to stand up straight after that but he is Mashrafe!  Fight endlessly!

 Doctors say that if you continue cricket like this, you will be crippled forever at a time.  But he did not diminish, all the doubts were dropped by the ball.  Run like a tiger.  It is a strange Arabian horse!

 This obstacle could not stop him, the injury could not change his unmanageable humanity. The doctor did not listen to the point, did not panic!

 He showed the old finger to the Injury barrier and said, "I am ready to accept impunity for the country."  I will go to the front of the fight!

 Yes, he has done what he has promised to do.  Courage and perseverance have become the strongest fighting force in the combination of promise.

 But everything has an end, so the end has come to Mashrafe's life too!  He has not said goodbye to cricket yet;  However, the captain said goodbye!  The path of Kaptan Mashrafe has ended.  And never toss in the hands of everyone's favorite mash!

 However, his name will be written in golden letters in the history of Bengal cricket.  In this country's cricket tradition, its contribution is unacceptable!

 His abandonment and love for the country made him an unforgettable one.  Become one of the lovers of cricket, the heart or the heart.  Someone ideal, someone or inspiration!

 However, in the end -
 He is the crownless king of Bengal cricket!

Post a Comment

0 Comments