করোনাভাইরাসের জেরে পিছিয়ে যাওয়া আইপিএল শুরু হলে বদলে যেতে পারে তার ফরম্যাট। কমতে পারে ম্যাচের সংখ্যা।
১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে আইপিএল। তার পরে কবে গড়াতে পারে টুর্নামেন্টের বল? নির্দিষ্ট করে দিন ক্ষণ এখনও জানায়নি বোর্ড।
পাঁচটা তারিখ ধরে রাখা হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে এই পাঁচটা দিনের মধ্যে যে কোনও একটা দিনে শুরু হতে পারে আইপিএল। এপ্রিলের ১৫, ২১, ২৫, ১ মে এবং ৫ মে— এই পাঁচটা দিনের মধ্যে যে কোনও একটা দিনে টুর্নামেন্ট শুরু হতে পারে।
তবে বোর্ড এখন পরিস্থিতির উপরে নজর রাখছে। টুর্নামেন্ট যে হেতু দেরিতে শুরু হচ্ছে, তাই ম্যাচের সংখ্যা কমানো হতে পারে। এখনও পর্যন্ত দর্শকহীন গ্যালারিতে খেলা হওয়ার সম্ভাবনাই বেশি। ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বোর্ডের শীর্ষকর্তাদের আলোচনা হয়েছে টুর্নামেন্ট নিয়ে।
শোনা যাচ্ছে, বিশ্বকাপের ফরম্যাটে ফ্র্যাঞ্চাইজিগুলোকে দুটো গ্রুপে ভাগ করে টুর্নামেন্ট হতে পারে। পয়েন্টের বিচারে প্রতিটি গ্রুপের সেরা দুটো দল নিয়ে সেমিফাইনাল হবে। জয়ী দুটো দল খেলবে ফাইনালে। ক্রিকেট বোর্ড ঘরোয়া সব ম্যাচ স্থগিত করে দিয়েছে।
ভেন্যুর সংখ্যাও কমতে পারে বলে আলোচনা হয়েছে বোর্ডের শীর্ষকর্তা ও ফ্র্যাঞ্চাইজি মালিকদের মধ্যে। আইপিএল-এর বল কবে গড়ায় সেটাই এখন দেখার।
The format behind the coronavirus virus may change once the IPL begins. May reduce the number of matches.
IPL has been postponed till April 1. When can the tournament ball be formed after that? The board has not yet reported the exact moment.
Five dates have been retained. If the situation improves then the IPL could start on any one of these five days. The tournament can start on any one of these five days - April 9, 20, 25, May 7 and May 7.
But the board is now monitoring the situation. Due to the tournament starting late, the number of matches can be reduced. So far, it is more likely to be played in an audienceless gallery. The title of the board was discussed with the franchisees about the tournament.
It is said that the tournament can be divided into two groups in the format of the World Cup. There will be semifinals with the best two teams from each group in the points trial. Both teams will play in the final. The Cricket Board has suspended all domestic matches.
The number of venues could also be reduced, according to the head of the board and the franchise owners. Now it is time to see when the IPL ball is built.

0 Comments