করোনাভাইরাসে প্রায় সব দেশের ফুটবল লিগ স্থগিত হয়ে গেলেও সাড়ম্বরে খেলা চলছে আর্জেন্টিনায়
আর্জেন্টিনার ফুটবল ম্যাচগুলোর আবহটাই অন্যরকম। বিশেষ করে ম্যাচগুলো যদি হয় চিরপ্রতিদ্বন্দ্বীদের মধ্যে।
হাজারো বাঁশি, ভুভুজেলার শব্দে কান পাতা দায় হয়ে যায়। হাজার হাজার মানুষ প্রিয় দলের জার্সি পরে খেলা দেখতে এসে চিৎকার করে যায় গোটা নব্বই মিনিট। ফুটবল নিয়ে দেশটার মানুষদের উন্মাদনা এমনই। কিন্তু বিশ্ব যেখানে করোনাভাইরাসের কারণে থমকে আছে, সেখানে কী আর ফুটবলের উন্মাদনা চালানো যায়?
আপাতদৃষ্টিতে উত্তর ‘না’ হলেও, আর্জেন্টিনা সেটা মানছে কোথায়? এই সপ্তাহেও লিগের ম্যাচ চলেছে আর্জেন্টিনার মাঠগুলোয়। হ্যাঁ, এটা সত্যি যে কোনো দর্শক দেখতে যায়নি, দর্শকহীন মাঠে বন্ধ দরজার ওপারে ম্যাচগুলো হয়েছে, তাতে কী? করোনাভাইরাস তো আর দর্শক দেখে আসে না!
গত সপ্তাহে ভ্যালেন্সিয়া খেলে গিয়েছিল ইতালির ক্লাব আটালান্টার মাঠে, চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে। ফাঁকা মাঠে অনুষ্ঠিত হওয়া সে ম্যাচটায় ভ্যালেন্সিয়া হেরেছিল, আটালান্টা নিশ্চিত করেছিল তাদের বিদায়। কিন্তু এর থেকেও বড় ‘হার’ যে অপেক্ষা করছে তাদের জন্য, সেটা কি ঘুণাক্ষরেও টের পেয়েছিল তারা?
করোনাভাইরাস আক্রান্ত দেশগুলোর মধ্যে ইতালির অবস্থান ওপরের দিকে। সে ম্যাচটা খেলে আসার পর থেকে ভ্যালেন্সিয়ার খেলোয়াড়-কর্মকর্তাদের শতকরা ৩৫ জনের মধ্যে ভাইরাস সংক্রমিত হয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে রয়েছেন দলটার তিন ডিফেন্ডার এজেকিয়েল গারাই, এলিয়াকুইম মাঙ্গালা ও হোসে লুইস গায়া। ভ্যালেন্সিয়ার দুরবস্থা শুনে আটালান্টার খেলোয়াড়েরাও চলে গেছেন কোয়ারেন্টিনে। রিয়াল মাদ্রিদের বাস্কেটবল দলও এমন দর্শকহীন কোর্টে খেলতে গিয়েছিল মিলানে। ঠিকই তাদের এক খেলোয়াড় করোনাতে আক্রান্ত হয়েছেন। শুধু বাস্কেটবল নয়, ফুটবল দলকেও কোয়ারেন্টিনে যেতে হয়েছে এতে। ফলে প্রশ্ন উঠতেই পারে, বন্ধ স্টেডিয়ামে ম্যাচ খেলে লাভ হলো কোথায়?
করোনাভাইরাস থেকে আর্জেন্টিনা যে একেবারে মুক্ত, তা কিন্তু না। এর মধ্যেই আক্রান্ত হয়েছেন ৫০ জনের মতো, মারা গেছেন দুজন। সেসবে আর্জেন্টিনার থোড়াই কেয়ার। লিওনেল মেসির দেশে এই সপ্তাহেও লিগের ম্যাচ চলেছে। বোকা জুনিয়র্স ৪-১ গোলে হারিয়েছে গদয় ক্রুজকে, সান লরেঞ্জো ৩-১ গোলে জিতেছে পাত্রোনাতোর বিপক্ষে। রেসিং ক্লাব ও আলদোসিভির ম্যাচটা শেষ হয়েছে ৪-৩ গোলে। এদের মধ্যেই উজ্জ্বল ব্যতিক্রম রিভার প্লেট। নিজেদের স্কোয়াডের একজন খেলোয়াড় থমাস গুতিয়েরেজের মধ্যে করোনাভাইরাসের লক্ষণ দেখা গেছে দেখে স্টেডিয়ামে তালা দিয়ে হোম কোয়ারেন্টিনে চলে গেছে সবাই।
সেদিন রিভার প্লেটের সঙ্গে খেলার কথা ছিল আতলেতিকো তুকুমানের। ম্যাচ রেফারি জার্মান দেলফিনো ও আতলেতিকো তুকুমানের জার্সিবাহক এসে দেখেন রিভার প্লেটের স্টেডিয়াম বন্ধ। পরে ফিরে যেতে হয় তাঁদের।
রিভার প্লেট যে খেলবে না, সেটার ঘোষণা তারা টুইটারেই দিয়েছে, ‘এমন স্বাস্থ্যঝুঁকির মধ্যে খেলা বিপজ্জনক বলে আমরা মনে করছি। আমাদের একজন খেলোয়াড়ের মধ্যে করোনাভাইরাসের লক্ষণ দেখা গিয়েছে। আমরা জানি এই অবস্থায় কী করতে হয়, করোনাভাইরাস আমাদের কী করতে পারে। তবে থমাস গুতিয়েরেজ আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে।’ রিভারের এ সিদ্ধান্তে প্রতিপক্ষ দলের খেলোয়াড়েরাও খুশি হয়েছেন। জীবন দাম সবচেয়ে বেশি যে!
এখন রিভারের মতো আক্কেল বাকি ক্লাবগুলোর হলেই হয়!
Although the soccer league is suspended in almost all the countries in Kolvaravaus, the game is in the Argentina football matches in Argentina. Especially if the matches are between the eternalists. Thousands of flour, the ear pair of liberation was liberated. Thousands of people came to see the game after the joy of the favorite team, and the thin is the twin minute. People of the country are so mad about football. But what is the world where the romance is due to the robbery, how much fading is solarly? Although the answer is not 'n', where is Argentina's character? This week, the legislation match is Argentine's fields. Yes, it's true that no visitors see, the matches on the closed gate on the audience, what is it? The Khivasivirus does not see the visitors! Valencia played last week Valncia played in the Illegal ground, play the match of the Champions League. Valencia lost in the match at the blank field, confirmed the fort, and fell out. But for those who are waiting for the big 'rates', did it even have been in the wrongdoing? It's the country's position in the country of Naishavirus. Since the play was playing, the virus has been infected among the 35 people of Vilancy's players and the officials. Among them, three defender Ezekiel Garai, Aliakuumaranga and Hoso Lewis Gaaa, have been among them. The trailing of the Valencia has also been in the quarter, and the players have also gone in the quarter. Real Madrid's basketball team also played in anti-visitors to Milan. Right, one of them plays a lot of practice. Not only basketball, the football team has also been to query. As a result, the question could be raised, where is the profit playing on the stadium? But Argentina is from the Khopavaurus, but not. In this, 50 people were suffering, two people died. Argentina's thighs care for season. Leela Messi's country has been matching the week's week. Buddy Junianrs lost 4-1 goals, the cudule cruise, San Lorezo won 3-1 goals against the Platona. Racing club and al-Bospering match ended 4-3 goals. Among them, bright exceptions river plate. Everyone in the squad's house, Thurst Guybee's scheme has seen the symptoms of the Kolvairus, everyone has gone to the home quarter to the Home Quarter. On that day, River Plate was supposed to play with Tatoman. Match Referee German Defino and Atlepo Tukuman's grievanza came and saw River Plate stadium closure. They have to go back later. We will not play that River Plate will play, they gave on Twitter, 'we think that the game is dangerous in the healthy. One of our players has been seen in the signs of Khivasavaus. We know what to do in this situation, what can be done to Kolavaurus. But Thomas Guitrey is slowly recovering. 'The opponent's players were also happy to react to the reverress. Life is the most of the price! Now the exclusions of the rub are like the rubble, the best clubs are available!



0 Comments