করোনা সংক্রমণের পর বিশ্বের একের পর এক স্পোর্টিং ইভেন্ট স্থগিত ঘোষণা করা হয়েছে। এরপরও ব্রাজিলে খেলা চলেছে ফিক্সচার মেনে। গ্রেমিও ফুটবলাররা তাই বেছে নিয়েছেন নতুন পন্থা। ব্রাজিলের ক্লাব গ্রেমিওর খেলোয়াড়রা সাও লুইজের বিপক্ষে ম্যাচে খেলোয়াড়রা মাঠে নেমেছিলেন মুখে মাস্ক পরে। এভাবেই তারা জানিয়েছেন প্রতিবাদ।
যদিও ফুটবলাররা মাঠে খেলেছেন মাস্ক খুলে রেখেই। গ্রেমিও কোচ রেনাতো প্রতালুপ্পি ম্যাচ শেষে বলেছেন, ‘খেলোয়াড়দের এই প্রতিবাদ খেলা স্থগিত করার জন্য। এখন এমন একটা সময় যখন জীবনকে সবকিছুর আগে রাখা উচিত।পুরো পৃথিবীই থমকে গেছে। এমন সময় ব্রাজিলের ফুটবলও কি বন্ধ হওয়া উচিত নয়? এই বার্তাটা দিতে চেয়েছি আমরা। আশা করি শীঘ্রই কর্তৃপক্ষের শুভবুদ্ধির উদয় হবে।’
সতর্কতা অবলম্বন করে ব্রাজিলে ম্যাচটি হয়েছে দর্শক ছাড়া। ওই ম্যাচে সাও লুইজকে ৩-২ গোলে হারিয়েছে গ্রেমিও। ম্যাচের পর ওইদিনই (রোববার) ব্রাজিলে সবধরনের প্রতিযোগিতা স্থগিত করা হয়েছে।
দক্ষিণ আমেরিকার ক্লাবগুলো বেশ কিছুদিন ধরেই খেলা স্থগিত করার দাবিতে সরব। আর্জেনাটিনার ক্লাব রিভাল প্লেট তাদের সুপারলিগার ম্যাচ খেলতেও অস্বীকৃতি জানিয়েছিল এর আগে।
World-wide sporting event has been postponed after Corona infection. Still in Brazil the fixtures are being played. Grameen footballers have chosen a new method. Brazilian club Gremio players took to the field in a match against Sao Luiz wearing a mask on his face. This is how they have protested.
Although the footballers played on the field, leaving the mask open. Gramio coach Renato Prataluppi said at the end of the match that the 4K players' protest was postponed. Now is a time when life has to be put before everything. The whole world has stopped. Shouldn't football in Brazil be stopped at that time? We want to convey this message. We hope that the authority will soon emerge. ”
In Brazil, the match was played without warning. In that match, Graeme lost to Sao Luis 3-2. All competitions in Brazil have been postponed to the same day (Sunday) after the match.
South American clubs have been demanding to postpone the game for quite some time. Earlier, Argentina's club rival plate had refused to play their SuperLigger match.

0 Comments